ঘড়ি চালু করার নিয়ম
How to set up your AI clock — about 3 minutes
১. ঘড়িকে ওয়াইফাইতে যুক্ত করুন
- ঘড়িতে চার্জার লাগান। স্ক্রিনে লেখা আসবে "ফোনে সেটআপ করুন", সাথে একটি ওয়াইফাই নাম (যেমন LazyClock-A1B2) ও পাসওয়ার্ড।
- ফোনের Settings → Wi-Fi থেকে ওই নামের ওয়াইফাইতে যুক্ত হন।
- সেটআপ পেজ নিজে খুলে যাবে (না খুললে Chrome-এ 192.168.4.1 লিখুন)।
- আপনার বাসার ওয়াইফাই বেছে নিন, পাসওয়ার্ড দিন, সেভ করুন চাপুন। (শুধু 2.4 GHz ওয়াইফাই কাজ করে)
২. অ্যাকাউন্টে যুক্ত করুন
- ঘড়ির স্ক্রিনে একটি ৬ সংখ্যার কোড দেখাবে।
- ফোনকে আবার বাসার ওয়াইফাই বা মোবাইল ডেটায় নিন, তারপর lazyclock.lazyskipperbd.com খুলুন।
- অ্যাকাউন্ট খুলুন (বা লগইন করুন) → আমার ঘড়ি → কোডটি লিখুন।
- ঘড়িতে লেখা আসবে "অ্যাকাউন্টে যুক্ত হয়েছে" — ব্যস, তৈরি! 🎉
৩. কথা বলুন
| "বন্ধু, আজকে কী বার?" | প্রথমে "বন্ধু" বলে প্রশ্ন করুন — ঘড়ি উত্তর দেবে |
| "Hey Buddy, what's the time?" | ইংরেজিতেও প্রশ্ন করা যায় |
| উত্তরের পর ৮ সেকেন্ড | আবার "বন্ধু" না বলেই পরের প্রশ্ন করুন |
| বোতাম একবার চাপুন | ঘড়ি সময় ও তারিখ বলবে |
| বোতাম চেপে ধরে কথা বলুন | "বন্ধু" না বলেই প্রশ্ন করার আরেক উপায় |
| বোতাম ৬ সেকেন্ড চেপে ধরুন | ওয়াইফাই আবার সেটআপ করুন (রাউটার বদলালে) |
স্ক্রিন সাজান
ঘড়ি চালুর সময় স্ক্রিনে একটি ঠিকানা দেখায় (যেমন 192.168.0.105)। একই ওয়াইফাইতে থাকা ফোন থেকে সেটি খুলে বেছে নিন: ঘড়ি / রোবট চোখ / দুটোই, চোখের মেজাজ, উজ্জ্বলতা, রাতের মোড, ভলিউম।
সহকারীর নাম, ভাষা (বাংলা/ইংরেজি) ও কণ্ঠ বদলাতে: এই ওয়েবসাইটে লগইন → সহকারী সেটিংস।